; ;
facebook Youtube google+ twitter
×

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪

2:02 am, September 2, 2025
Spread the love

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে পিন্টু নামে (৩৪) এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আইশৃঙ্খলা বাহিনী চারজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টুকে পরিকল্পিতভাবে একটি সন্ত্রাসী গ্রুপ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, রাতের দিকে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

স্থানীয়দের অভিযোগ, হিলভিউ আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে কয়েকটি গ্রুপ। আর পুলিশ জানিয়েছে, তদন্ত ছাড়া কারও নাম নিশ্চিত করা সম্ভব নয়।

 

এদিকে, রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় আমিন কলোনী আমিন মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জড়িতদের ফাঁসির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেপ্তারে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বায়েজিদ থানা পুলিশ তিনজনকে এবং র‌্যাব-৭ একজনকে গ্রেপ্তার করেছে।

 

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা