; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে টেষ্টে অতিরিক্ত অর্থ আদায় ও মুল্য তালিকায় টেস্টের নাম না রাখার অভিযোগ

3:40 pm, July 28, 2025
Spread the love

নিজস্ব প্রতিবেদক।।  পপুলার ডায়াগনষ্টিক সেন্টার বরিশাল শাখার বিরুদ্ধে টেষ্টে অতিরিক্ত অর্থ আদায় ও মুল্য তালিকায় টেস্টের নাম না রাখার অভিযোগ উঠেছে। এরকম একটি অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ে দিয়েছেন প্রতারনার শিকার এক ভুক্তভুগি।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি আরিফুর রহমান নামের এক ব্যক্তি নগরীর বাংলাবাজার এলাকায় পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের বরিশাল শাখা থেকে রক্তের এপিটিটি টেষ্ট করান। সেখানে টেষ্টের মুল্য বাবদ তাকে ১২’শ টাকার একটি রশিদ প্রদান করা হয়। তবে এর কিছুদিন পর একই টেষ্টটি আবার নগরীর সদর রোডস্থ ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার বরিশাল শাখায় করানো হয়। সেখান থেকে টেষ্টের মুল্য বাবদ ৭’শ টাকার রশিদ প্রদান করা হয়। একই টেষ্টে ল্যাব এইডের চেয়ে পপুলার ডায়াগনষ্টিকে ৫’শ টাকা বেশি হওয়ায় চক্ষু চরগগাছ হয় তার। ওই ব্যক্তি ছুটে যান পপুলার ডায়াগনস্টিকের রিসিভসনে। সেখানে কর্তব্যরতরা তাকে টেষ্টের মুল্য ঠিক রেখেছেন বলে দাবী করেন। তবে ল্যাব এইডের চেয়ে বেশী কেন জানতে চাইলে তার কোন জবাব দিতে রাজি হননি তারা। এরপর প্রতিষ্ঠানের মুল্য তালিকায় টেষ্টটির দাম যাচাই করতে গেলে ঘটে আসল বিপত্তি।

পপুলার ডায়াগনষ্টিকে টানানো মুল্য তালিকায় এপিটিটি টেষ্টটির নামই উল্লেখ নেই। এ বিষয় জানতে চাইলে কর্তব্যরত ব্যক্তিরা জানান, সকল টেষ্টের নাম মুল্য তালিকায় লেখা সম্ভব নয়। ভুক্তভুগি ওই সেবাগ্রহীতা জানান, মূল্য তালিকায় টেষ্টের নাম না থাকলে অন্য প্রতিষ্ঠানের সাথে যাচাই করে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকেনা গ্রাহকের। বিষয়টি একটি প্রতারনা দাবী করে ভোক্তা অধিকার সংরক্ষন দপ্তরের বরিশাল উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভুগি।

বিষয়টি আমলে নিয়ে ২৭ জুলাই শুনানির ব্যবস্থা করলেও বিচারিক কোন সিদ্ধান্ত দিতে পারেনি ভোক্তা অধিকার। এসময় বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা শংকা প্রকাশ করে বলেন বড় প্রতিষ্ঠান বিধায় বেঁচে যেতে পারে পপুলার ডায়াগনষ্টিক সেন্টার। তবে তাদেরও অভিযোগ এভাবে মুল্যতালিকায় টেষ্টের নাম গোপন রেখে অন্য প্রতিষ্ঠানের চেয়ে অতিরিক্ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা