; ;
facebook Youtube google+ twitter
×

সাজাপ্রাপ্ত পবিপ্রবির সাবেক ডেপুটি ডিরেক্টর কারাগারে

12:53 pm, August 25, 2023
Spread the love

 

পবিপ্রবি প্রতিনিধি :: স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনের মামলাসহ ৭টি মামলায় সাজাপ্রাপ্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুুর রহমান সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ তাকে পটুয়াখালীর আদালতে হাজির করলে কারাগারে পাঠিয়েছে বিচারক। সাজা নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সবুজকে ঢাকা থেকে গ্রেফতার করে।

সদর থানার এস আই মো. ফয়সাল আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাহফুজুর রহমান সবুজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পিআরও সেকশনের দায়িত্বে ছিলেন। তার স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। এছাড়াও ৪০৬ ও ৪২০ ধারায় অর্থ ঋণ আদালতের আরও ৬টি মামলায় তার সর্বোচ্চ ৩ বছর করে সাজা রয়েছে। সদর থানায় আসামির বিরুদ্ধে ৭ টি সাজা ও ১ টি সিআর ওয়ারেন্ট দীর্ঘদিন ধরে মূলতবী ছিল। তার নেতৃত্বে এএসআই মোঃ আমিনুল ইসলাম ও এএসআই মোঃ রুবেল হাওলাদার ঢাকার বিভিন্ন থানায় অভিযান করে অবশেষে খিলগাও থানা পুলিশের সহযোগিতায় বুধবার অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা