; ;
facebook Youtube google+ twitter
×

বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা, আদালতে মামলা

4:05 pm, May 2, 2025
Spread the love

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজারে ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টা অভিযোগ উঠিছে। এ ঘটনায় মাসুম সিকদার বাদী হয়ে প্রতিপক্ষের ১০জনকে বিবাদী করে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ৷ সিআর কেসনং ১৮২/২০২৫ ৷ আসামী’রা হলেন ১। মনিরুল ইসলাম মন্টু ‚ পিতা- তাজেম মল্লিক ২। জাকির মল্লিক, পিতা-জয়নাল মল্লিক ৩। তানভীর মল্লিক, পিতা- মনিরুল ইসলাম মন্টু ৪। ইয়াসিন মল্লিক, পিতা আনসার মল্লিক ৫। মিরাজ মল্লিক, পিতা হাকিম মল্লিক ৬। মজিদ মল্লিক, পিতা তাজেম মল্লিক ৭। হাবিব সিকদার, পিতা- হোচেন শিকদার ৮। ফরিদ গোলদার, পিতা: রশিদ গোলদার ৯৷ হাকিম মল্লিক, পিতা আনসার মল্লিক ১০৷ মিলন মল্লিক, পিতা হাকিম মল্লিক ৷ সর্বসাং পূর্ব মহেশপুর, ইউনিয়ন- নিয়ামতি, বাকেরগঞ্জ ৷

 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার, ১৯ মার্চ রাত ৮ ঘটিকার সময় বিবাদীরা অজ্ঞাত ১০/১২ জন লোকজন নিয়ে আসে এবং বাদীপক্ষের মোঃ মাসুম সিকদার এর ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক বিল্ডিং ঘর নির্মান করতে গেলে বাদী পক্ষের লোকজন বাঁধা দিতে গেলে মামলার উল্লেখিত স্বাক্ষীগনের উপস্থিততে বাদীপক্ষের লোকজনকে খুন জখম করার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথারি মারধর করে ৷ বাদী মাসুম বলেন, আমাকে খুনের জন্য রড দিয়ে পিটায় ৷ আমার পিঠে রক্তাক্ত জখম হয় এবং ডান হাত ফুলে যায় ৷ আমার কাছে থাকা ৪০হাজার টাকার মোবাইল এবং নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ৷ আমাকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে থাকে। পরে স্বাক্ষীরা এসে আমাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ৷ আমি নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হই ৷

 

 

এ বিষয়ে ‚বাদীপক্ষের স্বাক্ষী মোস্তফা সিকদার বলেন, বাদী মাসুম সিকদারকে রক্ষার জন্য গেলে আসামিরা আমাকে রড দিয়ে আঘাত করে এবং আমার মাথার ডান পাশে ফুলা জখম হয় ৷

এ বিষয় আসামী মনিরুল ইসলাম মন্টুর মোবাইলে কল দিলে কল রিসিভ করে নাই ৷

 

 

নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, তর্কাতর্কি হলে আমি উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলি ৷ এরপর নামাজে যাই ৷ তারপর শুনি মারামারি হয়েছে ৷ বাকেরগঞ্জ থানার ওসি বলেন, বলেন ঘটনার বিবরন এএসই আজাদের কাছ থেকে শুনেছি ৷ অতিরিক্ত চীফজুডিসিয়াল আদালতে একটি মামলা হয়েছে ৷ তদন্তকরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ৷

অনলাইন ডেস্ক, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা