; ;
facebook Youtube google+ twitter
×

সরকারি খাল দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ।

6:31 pm, May 10, 2025
Spread the love

প্রশাসনের বাঁধা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজার এলাকায় সরকারি ভেদ্রা খাল দখল করে অবৈধ পাকা স্থাপনার নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ২ শিক্ষকসহ প্রভাবশালী ৬ ব্যক্তির বিরুদ্ধে।

 

 

ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে বোরো চাষিদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

স্থানীয়রা জানান, পালরদী নদীর সংযোগস্থল উপজেলার পিঙ্গলাকাঠী বাজারের ভেতর দিয়ে ৪ কিলোমিটার ভেদ্রা খাল প্রবাহিত হয়েছে।

এ খালের উভয় পাড়ে ৬/৭ টি বোরো ব্লকে খাল থেকে সেচ পানি সরবরাহ করে আসছে। গত ৬ মাস আগে পিঙ্গলাকাঠি বাজার এলাকায় প্রায় ১২০/১৩০ ফুট দৈর্ঘ্য ও ২০/২৫ ফুট প্রস্থ পর্যন্ত সরকারি খাল দখল করে কলেজ শিক্ষক কামাল হোসেন, মাদ্রাসার মিক্সক জসিম হাওলাদার, রিপন শিকদার, খোকন বেপারী, কামাল বেপারী, মো. আসাদুল্লাহ অবৈধভাবে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন।

 

 

খবর পেয়ে উপজেলা ও ইউনিয়ন ভ‚মি অফিসরে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে খালের ভেথর পাকা স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। দখলদাররা গত ১৫ দিন আগে আবারও ওই নির্মাণ কাজ শুরু করেছেন।

 

এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন (তহলীল) ভ‚মি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, বিএন রেকর্ডে ওই খালটি খাস খতিয়ানে (সরকারের নামে) রেকর্ড রয়েছে।

 

খবর পেয়ে উপজেলা ও ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রশাসনের নিষেধ উপেক্ষা করেই প্রভাবশালী দখলদাররা সরকারি খালের ভেতর অবৈধ পাকা স্থাপনার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

 

অভিযুক্ত কলেজ শিক্ষক কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মালিকানাধীন জমিতে আমি স্থাপনার নির্মাণ কাজ করে আসছি। আমরা ৬ জনই নির্মাণাধীন স্থাপনার জমির মালিক। সরকারি খালের ভেতর স্থাপনা নির্মাণ করা হয়নি।

 

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো, রাজীব হোসেন বলেন, ‘সরকারি সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রশাসনের বাঁধা উপেক্ষো করে কোন ব্যক্তি যদি সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে’।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা