; ;
facebook Youtube google+ twitter
×

ঢাকা অচলের ঘোষণা

1:34 am, May 21, 2025
Spread the love

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের ব্যবস্থা করতে টানা ষষ্ঠ দিনের আন্দোলন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ইশরাক হোসেনের অনুসারীরা। বুধবারের মধ্যে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে, আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সব ধরনের নাগরিক সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের পাঁচটি কর্মচারী ইউনিয়ন।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এই আন্দোলন শুক্রবার বাদে শনিবার, রোববার এবং সোমবার বিরতিহীনভাবে চলেছে। এর প্রভাবে ডিএসসিসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং ওয়ার্ড অফিসগুলোও অচল হয়ে পড়েছে। জরুরি সেবার কাজে নিয়োজিত সংস্থার কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চলমান রাখায় নগরীর বর্জ্য পরিষ্কার, মশক নিধন, সড়কবাতি প্রজ্বালন এবং সড়ক রক্ষণাবেক্ষণ কাজ মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আসন্ন কুরবানি ঈদের গরুর হাটের ইজারাসহ বহুবিধ কার্যক্রমও বন্ধ রয়েছে। একই অবস্থা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়েরও। ব্লকেড কর্মসূচির কারণে কেউ নগরভবনে প্রবেশ করতে পারছেন না। কর্মসূচি নগরভবনের বাইরে আসায় সড়ক অবরোধ ছিল দিনভর। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে কর্মব্যস্ত মানুষরা সীমাহীন দুর্ভোগের শিকার হন।

গতকাল মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। একইসঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে আবারো অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। এদিন সকাল থেকেই ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করেন ঢাকা মহানগরের আন্দোলনকারীরা। নগর ভবনের সামনেই অবস্থান নেন তারা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানাবিধ শ্লোগান দেন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করা হয়।

সিটি করপোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঢাকাবাসীর এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা ঘোষণা করেন, বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহনসেবা এবং বিদ্যুৎ সেবাসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে। সংগঠনগুলো হলো স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজ কল্যাণ সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমাজ কল্যাণ সমিতি।

গত সোমবার ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারী। নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নগরবাসী। কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গমার্কেট এলাকা ব্লকেড করেন তারা। একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। কার্যত সকাল থেকেই অচলাবস্থা ছিল নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকা।

আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে মঞ্চ তৈরি করে অবস্থান করছেন এবং বিভিন্ন দপ্তরের গেটে তালা লাগিয়ে দেন। ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সকাল থেকেই দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে গুলিস্তান মাজার ও নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ইশরাক হোসেনের সমর্থকরা।

এদিকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে নগর ভবনে আন্দোলনরত সমর্থকদের জরুরি বার্তা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেইজে এক পোস্টে আন্দোলনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অসম্মান করা থেকে বিরত থাকার নির্দেশনা দেন। নগর ভবনে এ নিয়ে টানা ছয় দিন বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।

আন্দোলনকারী সমর্থকদের জন্য উদ্দেশ্যে দেওয়া ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদের সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দিই; কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।

তিনি লেখেন, অনেক তো দেখে আসছি, আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনি স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহারের জাতে শত্রুও সমালোচনা করতে না পারে।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা