রাত ১:০২ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রাঘব-পরিণীতির বিয়েতে উদয়পুরে রাজনীতিকদের ভিড়

৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
Spread the love

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার গাঁটছড়া বাঁধছেন। ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে ঘর বাঁধছেন তিনি।

শনিবার তাদের গায়েহলুদ হয়েছে। আজ রোববার রাতে তাদের বিয়ে।

প্রিয়াঙ্কা চোপড়ার পদাঙ্ক অনুসরণ করে রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি। তবে সেই বিয়ের অনুষ্ঠানে নাকি থাকছেন না প্রিয়াঙ্কা।

শোনা যাচ্ছে, অনিবার্য কারণবশত বোনের বিয়েতে আমেরিকা থেকে আসতে পারছেন না তিনি।

দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীসহ বলিউডের অনেকেরই হাজির থাকার কথা রয়েছে এই বিয়েতে। তাই সেখানে থাকছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

ইতোমধ্যেই উদয়পুরে শুরু হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের আগের নানা অনুষ্ঠান। পাত্র নামজাদা রাজনীতিক, ফলে যুগলের বিয়ের অনুষ্ঠানে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব।

রোববার উদয়পুরে এসেছেন বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্র। শোনা যাচ্ছে বিয়ের পোশাকও নাকি মণীশ মালহোত্রা ডিজাইন করছেন। যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্যই করেননি কেউ।

রোকা সেরিমনিতে পার্ল হোয়াইট থিমে নিজের পোশাক এবং রাঘব চড্ডার পোশাক ডিজাইন করিয়েছিলেন পরিণীতি চোপড়া।

শোনা যাচ্ছে, মণীশের সঙ্গে নাকি বলিউড পরিচালক করণ জোহরকেও দেখা যেতে চলেছে পরিণীতির বিয়েতে। তা ছাড়াও, উদয়পুরে এসে হাজির হয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জ়াও। সানিয়া ও পরিণীতির বন্ধুত্বের কথা সবাই জানে। তাই বন্ধুর বিয়েতে যে তিনি থাকবেন, তা প্রত্যাশিতই ছিল।

গত ১৩মে নয়াদিল্লির কপূরথলা হাউসে আম আদমি পার্টির নেতা সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বাগ্‌দান সেরেছেন পরিণীতি। এ বার সাত পাক ঘোরার পালা। বোন প্রিয়ঙ্কার মতো মরুশহর রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। মোট ২০০ জন অতিথি। তার মধ্যে ৫০ জন ভিভিআইপি।

বিনোদন
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!