; ;
facebook Youtube google+ twitter
×

শুটিংয়ে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন অমৃতা

3:57 pm, August 30, 2024
Spread the love

শিগগিরই মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ় ‘ইন্সপেক্টর নলিনীকান্ত ২’। ‘নন্দিনী’ চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। স্বামীর সঙ্গে পাহাড়ি এলাকায় বাস নন্দিনীর। পাহাড়ের কোলে এক বিলাসবহুল বাড়িতে তাদের সংসার।— এ সিনেমার গল্পে এমনই চিত্র উঠে এসেছে। তাই সিরিজের অধিকাংশ শুটিং হয়েছে ডুয়ার্সের তাকদা অঞ্চলে। সেখানেই নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এ অভিনেত্রী।

 

আনন্দবাজার সূত্র জানায়, পাহাড়ের কোলে শুটিং। থাকার ব্যবস্থা হয়েছে এলাকারই একটি গেস্ট হাউসে। কিন্তু রাত গড়াতেই হাতির হামলা। শুটিং করতে গিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানালেন অমৃতা— হাতির কবলে পড়তে পড়তেও বেঁচেছিলেন তিনি।

 

অভিনেত্রী বলেন, আমি যে দিন ডুয়ার্সে গিয়ে পৌঁছাই, তার একদিন আগে শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে পৌঁছে এসব শুনে ভয় পেয়েছিলাম। রাতে নাকি একটি হাতি এসেছিল। গেস্ট হাউসের পাশেই রয়েছে কলাবাগান। তাই হাতি চলে আসে। এমনকি হাতিটি নাকি গেস্ট হাউসের দেয়াল পর্যন্ত ভেঙে দিয়ে যায়। আসলে জঙ্গলের এক থেকে দেড় কিলোমিটার ভেতরে ছিল লোকেশন। সবাই বিষয়টি নিয়ে খুব ভয়ে ছিলেন। হাতি যাতে আর না আসে, তাই কলাগাছগুলো কেটে দেওয়া হবে কিনা, তা নিয়েও আলোচনা হয়।

 

ভয় পেয়েছিলেন অমৃতাও। তবে আর কোনো দিন হাতি হানা দেয়নি। যদিও গন্ডার ও চিতাবাঘ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। অমৃতা বলেন, দীর্ঘক্ষণ ধরে শুটিং চলছে আমাদের। আমাদের চা বাগানের মধ্য দিয়ে ফিরতে হতো। কলাকুশলীদের মধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা ছিলেন। তারা বলতেন— সাড়ে ৮টা বেজে গেছে। এমনিতে কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝেমধ্যে গন্ডার ও চিতাবাঘ বেরোয় এ রাস্তায়। ওরা অবশ্য বিশেষ ভয় পায় না। কারণ ওদের অভ্যাস হয়ে গেছে। বাইকে যাতায়াত করেন। আমাদের সঙ্গেও গাড়ি ছিল। কিন্তু আমরা তো জঙ্গল ভ্রমণে যাইনি। তাই মনের মধ্যে ভয় তো ছিলই। তবে সবটা পেরিয়ে শুটিংটা যে নির্বিঘ্নে হয়েছে, এটিই বড় কথা।

অনলাইন ডেস্ক, বিনোদন, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা