সকাল ৯:৫১ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শেবাচিম হাসপাতাল দালাল মুক্ত চায় রোগীরা, দালালকে পুলিশে দিল স্বজনরা

১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডায়াগনস্টিক সেন্টারের দালাল মুক্ত চায় রোগী ও স্বজনরা। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা হারুন নামের হেলথ্ এইড মেডিকেল সার্ভিসের এক দালালকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে রোগীর স্বজনরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন মুরাদ হোসেন বলেন, বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়ন থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার বৃদ্ধ দাদাকে চিকিৎসা করানো জন্য নিয়ে আসেন। ইমার্জেন্সী গেটে আসলেই দালালদের খপ্পরে পড়ে যান।

তিনি বলেন, ইমার্জেন্সী গেটের টিকিট কেটে ভর্তি করা শুরু থেকে ও মেডিসিন বিভাগে বেড দেওয়া কথা বলেন। এদিকে মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক কয়েকটি পরিক্ষা দিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই করার জন্য বলেন। কিন্তু হেলথ্ এইড মেডিকেল সার্ভিসের দালান হারুন তাকে বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট পরিক্ষা করালে একদিন পড়ে পাবেন। এধরণের কথাবার্তা শুনে আমার সন্দেহ হলে আমি তাকে প্রশ্ন করি যে আপনি এতক্ষণ ধরে আমাদের সহযোগিতা করলেন কেনো? উত্তরে রোগীর দালাল হারুন বলে আমি হেলথ্ এইড মেডিকেল সার্ভিসের লোক, আপনাদেরকে কম খরচে এই ল্যাব থেকে টেস্ট গুলো করিয়ে দেবো।

তিনি আরও বলেন, আমি বাহিরে টেস্ট পরিক্ষা করাতে অস্বীকার করলে আমাদের সাথে খারাপ আচরণ করে হারুন। পরে আমরা তাকে মেডিকেলের ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় আটক করে কোতয়ালী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করি।

এবিষয় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হারুন নামে এক যুবককে রোগীর স্বজনরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। আমরা তাকে আইনগত ব্যবস্থাগ্রহণ করে কোর্টে পাঠানো হয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ, স্বাস্থ্য
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!