রাত ৮:১৮ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে বিএনপিতে তোলপাড়!

৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫
Spread the love

এম.জাহিদ।।

স্বৈরাচারী আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া এবং ক্ষমতাসীন দলের হয়ে প্রচারণায় যুক্ত থাকা সেই সালাম রাড়ি এখন বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন।

তার এই পদ পাওয়া ঘিরে স্থানীয় বিএনপি অঙ্গনে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।

 

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া ও বিতর্কের সূচনা সৃষ্টি করেন তিনি। সূত্র জানায়, আওয়ামী লীগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে সালাম রাড়ি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সে সময় তিনি আওয়ামী লীগ প্রার্থীর হয়ে সরাসরি প্রচারণায় অংশ নেন এবং ভোটও চান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

 দীর্ঘ নীরবতা শেষে হঠাৎ পদপ্রাপ্তি নোটিশের পর সালাম রাড়িকে দীর্ঘদিন বিএনপির কোনো কর্মসূচি, সভা বা আন্দোলনে দেখা যায়নি।

তবে সম্প্রতি নবগঠিত বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটিতে তাকে যুগ্ম আহবায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।এতে দলীয় নেতাকর্মীরা হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

স্থানীয় বিএনপির একাধিক সূত্রের দাবি, “দলে নিষ্ক্রিয় ও বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত” এমন একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানো সংগঠনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

অন্যদিকে, সালাম রাড়ির ঘনিষ্ঠ এক মহল ফর্মাল নিউজকে জানান ,  তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী, অতীত ভুলে সংগঠনকে শক্তিশালী করতেই নতুন দায়িত্ব নিয়েছেন।

বরিশালের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অতীতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিকে বিএনপির গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া সংগঠনের অভ্যন্তরীণ নীতি ও নেতৃত্ব সংকটের প্রতিফলন।

তাদের মতে, এতে বিএনপির মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা নিরুৎসাহিত হতে পারেন।

 

বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!