; ;
facebook Youtube google+ twitter
×

প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি আমাকে নমিনেশন দিয়েন না: শামীম ওসমান

10:41 pm, October 11, 2023
Spread the love

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যারা এখন নির্বাচন নিয়ে চিন্তা করছেন তাদের আওয়ামী লীগ করার যোগ্যতা নেই বা রাখেন না। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান। আমি এমপি না হলে কিছুই হবে না।

তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দেশ ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবেলা করতে হবে। আসছে দুর্গাপূজার মধ্যে ও পূজার পরে মরণ কামড় দেবে। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে।

বুধবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একেএম শামীম ওসমান এসব কথা বলেন।

আগামী ১৩ অক্টোবর উন্নয়ন ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে বুধবার বিকালে কাঁচপুর ওমর আলী স্কুলের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মারুফুল ইসলাম ঝলক, মোগড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন প্রমুখ।

এ সময় নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য একেএম শামীম ওসমান আরও বলেন, ১৩ অক্টোবর সমাবেশকে ঘিরে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রোগ্রাম কতটা বড় ও সফল হয় সেটা নারায়ণগঞ্জ করে দেখাবে। এবার আর বলব না খেলা হবে। সোনারগাঁ থেকে বলব ফাটাফাটি হবে।

শামীম ওসমান আরও বলেন, পূজার পর থেকে একটা থাবা দিব নারায়ণগঞ্জ থেকে। এক থাবা দিয়ে নারায়ণগঞ্জ শুধু না, ঢাকাও খালি করে দিব।

শামীম ওসমান বলেন, অনেক কমিটি আটকে রেখেছে ঢাকা হতে। আওয়ামী লীগের কমিটি ও অঙ্গ সংগঠনগুলোর কমিটি মুলার মতো ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রুপিং বাড়ে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না। ঢাকা যা না পারে সেটা নারায়ণগঞ্জ পারবে।

সভা শেষে শামীম ওসমানসহ দলীয় সব নেতা কাঁচপুরে সমাবেশস্থল ও মাঠ পরিদর্শন করেন।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত