; ;
facebook Youtube google+ twitter
×

হরতালের সমর্থনে বরিশালের সড়কে বাম জোটের পিকেটিং

4:24 pm, November 16, 2023
Spread the love

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে অর্ধদিবস হরতালের পক্ষে সড়কে অবস্থান নিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সকালে হরতালের সমর্থনে বরিশালের সড়কে পিকেটিং করেন তারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে নগরের সদর রোড কাকলির মোড় এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করা হয়। এ সময় কোনো ধরনের যানবাহনে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেনি। তবে সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

হরতাল সমর্থকরা বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের হরতালের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ঘটনাস্থলে সকাল থেকেই ব্যাপক পুলিশ মোতায়েন করা ছিল।

এখানে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, একতরফা নির্বাচন করার জন্য এবারে তফসিল ঘোষণা করা হয়েছে। এটি নির্বাচনের নামে প্রহসন এবং গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকেছে। তাই এই প্রহসনের নির্বাচন বাতিল করে তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

এদিকে বেলা বাড়ার পর নগরের দোকান পাট স্বাভাবিক দিনের ন্যায় খুলতে শুরু করে। স্বাভাবিক নিয়মে নগরের অভ্যন্তরে থ্রি-হুইলারসহ সব ধরনের গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনও চলাচল করেছে। অফিস-আদালতও খুলেছে যথা সময়ে।

আর গোটা নগরসহ জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরা প্রস্তুত আছেন। নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে।

জাতীয়, বরিশাল, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা