; ;
facebook Youtube google+ twitter
×

নির্বাচনের বলি হলেন যুবক, উত্তপ্ত পিরোজপুর

11:38 pm, December 12, 2023
Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের অনেক দেরি। এখন চলছে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের আপিল শুনানি। এরপর রয়েছে প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ। তবে এর মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনি মাঠ। ইতোমধ্যে পিরোজপুরে নির্বাচনের বলি হয়েছেন লালন ফকির (২৭) নামের এক যুবক।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গত রাতে তিনজনকে আটকের খবর নিশ্চিত করেছেন। আটকের মধ্যে একজন মদ বাবু ওরফে শেখ বাবু বলে জানা গেছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে এবং একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পিরোজপুর শহর উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের জের ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের কর্মী ও সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।

এ সময় পথসভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান মো. আলাউদ্দিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সুমন শিকদার, ছাত্রলীগ নেতা বারী তালুকদার জয়েন প্রমুখ।

সভায় আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লালন হত্যার মূল পরিকল্পনাকারী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজীদ হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টা পর বড় ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।

এদিকে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজীদ হোসেন পথসভার বক্তব্যের বিরোধিতা করে বলেন, আমি কোনো ধরনের মৃত্যুকেই সমর্থন করি না, আমার নেতৃত্বে কোনো সহিংস বা হত্যাকাণ্ড অথবা কোনো ধরনের নির্দেশনা ছিল না। কেউ যদি ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় সেটা হবে ষড়যন্ত্রের সামিল।

তবে তিনি নিহত লালন ফকিরের জের টেনে বলেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পিরোজপুর সদর উপজেলার বটতলা এলাকায় নৌকার সমর্থকদের হামলায় আহত লালন ফকির (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লালন ফকির পিরোজপুর পৌরসভার মধ্য ডুমুরিয়া এলাকার আবদুল হান্নান ফকিরের ছেলে। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের একজন কর্মী ছিলেন।

বাবু শেখ জানান, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী একেএমএ আউয়ালের লোকজন আমাদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে। আমার বিরুদ্ধে লালন ফকিরকে কুপিয়ে জখমের অভিযোগ মিথ্যা। কে তাকে কুপিয়েছে, আমি জানি না।

পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, লালন ফকির নামের একজন কর্মী ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে হত্যা মামলা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত