; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে মাত্র ৫ টাকায় পাওয়া গেলো মুরগী-মাছ!

6:51 pm, December 20, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে মাত্র ৫ টাকায় বিক্রি হলো মুরগী এবং মাছ! শুনতে অবাক লাগলেও মাত্র ৫ টাকায় আস্ত মুরগী ও মাছ বিক্রি হয়েছে বরিশালের এক বাজারে। বুধবার দিনব্যাপী ঐক্যমতের বাজার নামে এই হাটের দেখা মেলে নগরীর সিএন্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারে। এই হাটে এক টাকায় এক কেজি চাল, এক টাকায় এক কেজি ডাল, দুই টাকায় ১২টি ডিম, পাঁচ টাকায় আস্ত মুরগি, মাছসহ এমন ২০ ধরনের পণ্য পাওয়া যায়। এমনকি ৭ টাকা মেলে একটি কম্বল। এছাড়া ছিলো নানা রকম পণ্য। এগুলো দাম ছিলো এক থেকে ৭ টাকার মধ্যে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জীবন।

 

ঠিক এ সময়ে দুঃস্থ মানুষের জন্য কল্যাণমুখী ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিত্যপণ্য যখন লাগামহীন তখন প্রতীকী মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। অসহায় ও শ্রমজীবী মানুষদের পাশে দাড়ানোর জন্য ব্যতিক্রমী এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে বলে জানান ঐক্যমতের বাজারের আয়োজকরা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, বাজারে সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত টাকায় পণ্য পাওয়া যায়।

 

প্রতিটি পরিবার যেন সমান পরিমাণ জিনিস পায়, সেটা নিশ্চিত করতে আমরা কিছু নিয়ম করে দিয়েছি। ফলে যে যাই নিক, সমান প্রায় হাজার টাকার পণ্যই পাবে এ নিয়মে। তিনি আরও বলেন, গত কয়েদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে সার্ভে করার মাধ্যমে ২০০ অসহায় ও শ্রমজীবী দম্পতিকে বিশেষ কার্ড দেয়া হয়েছে। সেই কার্ড দিয়ে আমাদের কাছ থেকে প্রতীকী টাকার টোকেন সংগ্রহ করে এই বাজার করার সুযোগ পেয়েছে তারা। দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল, মতামত, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা