রাত ১২:২৯ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে দুই বংশের বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে খুন

২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩
Spread the love

শামীম আহমেদ ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের পূর্ব শত্রুতার জেরধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক বৃদ্ধকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজনে। ঘটনাটি ঘটেছে আজ (২২ই) আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায়।

নিহত আব্দুর রব হাওলাদার (৬০) চর কমিশনার গ্রামের মৃত ধলু হাওলাদারের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান জানান, বরিশালের বাবুগঞ্জ-মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় হাওলাদার ও সরদার বংশের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। দুই বংশের বিরোধে ইতোমধ্যে সংঘর্ষ ও একাধিক হত্যার ঘটনাও ঘটেছে। তারই ধারাবাহিকতায় সরদার বংশের লোকজন হাওলাদার বংশের বৃদ্ধ রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরো বলেন, ঘটনার পর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

নিহতের ছেলে আব্বাস হাওলাদার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তার বাবা ইজিবাইকযোগে খাসেরহাটে বাজার করার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাদামতলা এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের কামাল সরদার, জামাল সরদার, মাহিদ সরদার, তোতা সরদার, আহসান সরদার, ইব্রাহিম সরদারসহ ৩০/৩৫ জনে ইজিবাইক থেকে নামিয়ে ধারালো দা, রামদা, লোহার রড, টেটাসহ দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে বাবাকে (রব হাওলাদার) হত্যা করে ফেলে রাখে। খবর পেয়ে তাকে (রব) উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল দশটার দিকে চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন। আব্বাসের অভিযোগ এর আগেও মনির হাওলাদার নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজনে হত্যা করেছে। ওই মামলার আসামী জামাল সরদার ও কামাল সরদার। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তারা প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার না করায় আজ এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!