; ;
facebook Youtube google+ twitter
×

বৈরী আবহাওয়া বিবেচনায় নিয়েই প্রস্তুত জাতীয় ঈদগাহ

5:47 pm, April 9, 2024
Spread the love

বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়েই ঈদের প্রধান জামাত আয়োজনে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, গত বছর প্রবল বৃষ্টি হওয়ার পরও এখানে কোনো ধরনের সমস্যা হয়নি। এক ফোঁটা পানিও ভেতরে আসতে পারেনি। সবাই সুন্দরভাবে জামাতে অংশ নিতে পেরেছে। যদিও এবার বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর, তারপরও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

তিনি বলেন, সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যদি জাতীয় ঈদগাহে সম্ভব না হয়, তাহলে বায়তুল মোকাররমে পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে (সকাল ৯টায়)। তবে আমাদের যে আয়োজন আছে, আশা করি এর মাধ্যমে সবাই এখানে স্বাচ্ছন্দ্যে জামাতে অংশগ্রহণ করতে পারবেন।

প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জানিয়ে ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায়ের আহ্বান জানান মেয়র। তিনি ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা