; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে বাসার সামনে থেকে নারীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

9:04 pm, May 16, 2024
Spread the love

বরিশাল সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নে বিশোর্ধ্ব নারী গণধর্ষণের শিকার হয়েছেন। গত ১৩ মে রাতে কর্মস্থল নারী বিসিক শিল্প নগরীর সু কারখানা থেকে উত্তর কড়াপুর ২ নং ওয়ার্ডের বাসায় যাওয়ার প্রাক্কালে রাস্তা থেকে তুলে নিয়ে যায় স্থানীয় মিরাজ খান (২৪), মো. মামুন হাওলাদার (৪০) এবং ইমরান খান। পরক্ষণে এক সন্তানের জননীকে জনৈক রুস্তুম আলীর কৃষি ভূমিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে গণধর্ষণ করা হয়। এই সঙ্ঘবদ্ধ ধর্ষণ শেষে নারীকে হত্যার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তিনি ডাক-চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। বরিশাল সদর উপজেলার এই লোমহর্ষক ঘটনায় সংশ্লিষ্ট মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ মিরাজ খান এবং মামুন হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, তিন বছর বয়সি নারী স্বামীর সাথে রাগারাগি করে উত্তর কড়াপুর বাবার বাসায় থাকেন এবং তিনি বরিশাল শিল্প নগরীর একটি সু কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। স্বামীর সাথে ঝামেলা চলার সুযোগ নিয়ে মোহাম্মদ খানের ছেলে মিরাজ কৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং বিভিন্ন সময়ে ফোন করে বিরক্ত করাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। ১৩ মে খুব সকালে ঘুম থেকে উঠে তিনি সু কারখানা যান এবং কাজ শেষে রাত ১০টার দিকে অটোরিকশাযোগে এসে বাসার সামনে মেনে পায়ে হেঁটে ঘরে যাচ্ছিলেন। তখন মিরাজ, ইমরান, মামুনসহ অজ্ঞাত আরও একজন মিলে চারদিক থেকে ঘিরে ধরাসহ তাৎক্ষণিক মুখ চেপে বাসার সম্মুখ থেকে তুলে নিয়ে যায়।

মামলার এজাহারে উল্লেখ আছে, নারীকে তার বাসার আনুমানিক ৩০০ ফুট দূরত্ব থেকে তুলে নিয়ে যায় মিরাজ, ইমরান, মামুনরা। একপর্যায়ে তাকে রাস্তার পূর্ব পাশে একটি নির্জন কৃষি ভূমিতে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে মিরাজ, ইমরান, মামুনসহ অজ্ঞাত যুবক, তারা এই রোমহর্ষক ঘটনার পর বিষয়টি চাপা রাখতে নারীকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় ডাক-চিৎকার করে নারী দৌঁড়ে পালিয়ে জীবন রক্ষা করেন।

বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) লোকমান হোসেন বরিশালটাইমসকে জানান, ১৩ মে রাতের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি এজাহার হিসেবে নথিভুক্ত করে। পাশাপাশি দুই অভিযুক্ত মিরাজ এবং মামুনকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এছাড়া ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে, জানান ওসি।’

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা