; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনর্গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সভা

9:06 pm, May 16, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুনর্গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনর্গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির আহ্বায়ক গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জেবউননেছা, সরকারি বি এম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ সাজেদা, ববির প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভীন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক ও কাউন্সিল) তামান্না শারমিন।

সভায় বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে বর্তমান কমিটি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে এবিষয়ে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন সময়ে সভা ও সেমিনার আয়োজনেরও সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী