; ;
facebook Youtube google+ twitter
×

শিক্ষকের কিল-ঘুষিতে হাসপাতালে শিক্ষার্থী

9:22 pm, May 16, 2024
Spread the love

অঙ্কের ব্যাখ্যা শিক্ষককে বুঝিয়ে দিতে না পারায় সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির গণিত শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম মিঠু বিশ্বাস। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী তৌছিফ ইকাবাল চৌধুরি (১৪) ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তৌছিফ মহানগরের সুবিদবাজার বনকলা পাড়া এলাকার ইকবার চৌধুরীর ছেলে।

ভুক্তভোগীর পারিবার সূত্র জানায়, ক্লাস চলাকালীন একটি অঙ্কের ব্যাখ্যা স্যারকে বুঝাতে না পারায় তৌছিফকে প্রথমে স্কেল দিয়ে এবং পরে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন মিঠু বিশ্বাস। এতে তৌছিফ মাথা, গলায় ও কানে আঘাতপ্রাপ্ত হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন মা-বাবা।
তৌছিফের মা আলেয়া বেগম জানান, তার ছেলে মাথা, গলায় ও কানে আঘাত পেয়েছে। শিক্ষকরা শিক্ষার্থীকে এমনভাবেই মারধর করতে পারেন না। তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন। তারা পরে হাসপাতালে গিয়ে তৌছিফকে দেখে এসেছেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

ওসমানী হাসপাতালের হেড-নেক বিভাগের প্রধান ডা. নুরুল হুদা নাঈম জানান, মারধরের শিকার ছাত্রের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং ইতোমধ্যে তদন্তকাজও শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষক দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত