; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল অঞ্চলের অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার

10:40 pm, May 19, 2024
Spread the love

অনলাইন জুয়াড়িদের বরিশাল অঞ্চলের দলনেতা ইব্রাহিম খান কামরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরিশাল নগরের ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর কলোনির বাসিন্দা আবুল কালাম খানের ছেলে।

রোববার (১৯ মে) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম গত ১৫-২০ দিন ধরে অনলাইন জুয়াড়ি দলের বিষয়ে তদন্ত করছিল। যার মাধ্যমে জুয়াড়িদের একটি দলকে শনাক্ত করার পাশাপাশি দলনেতা ইব্রাহিম খানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ইব্রাহিম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ২০২১ সাল থেকে তিনি অনলাইনে জুয়া খেলেন এবং বরিশাল অঞ্চলের একটি গ্রুপের তিনি দলনেতা। তিনি জানিয়েছেন, ২০২১ সাল থেকে এ পর্যন্ত তিনি কয়েক কোটি টাকা জুয়ার মাধ্যমে লেনদেন করেছেন। তাকে গ্রেপ্তার করার পর ১-২ ঘণ্টার মধ্যেই দুই থেকে আড়াই লাখ টাকার মতো তার বিকাশ অ্যাকাউন্টে এসে জমার বিষয়টিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারের পর ইব্রাহিমের কাছ থেকে দুটি মোবাইল ফোন পাওয়া যায়। তার মোবাইল ফোন চেক করে অনেক তথ্য পাওয়া গেছে। তার দলে ৭৫ জনের মতো রয়েছে। যারা সব সময় অনলাইনে জুয়া খেলেন। ইব্রাহিম একটি অ্যাপস ব্যবহার করেন। যেখানে তিনি বরিশাল অঞ্চলের পরিচালক বা ম্যানেজার হিসেবে পরিচিত।

উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম খুব নিবিড় তদন্ত করে ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে ৩০-৩৫ লাখ টাকা প্রতারণা করার একটি মৌখিক অভিযোগও রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছেন, অনলাইনে বিভিন্ন সাইট ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়ার খেলা চলে। অ্যাপসে একাধিক এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন জুয়াড়িদের কাছে অনলাইনে কয়েন (পয়েন্ট) কেনা-বেচা করার অভিযোগও রয়েছে ইব্রাহিমের বিরুদ্ধে। আর অনলাইন জুয়া ব্যবসায় কয়েন ক্রয়-বিক্রয়ের এ কাজেই সোহেল, নূর ইসলামসহ অজ্ঞাত আরও ৩৫/৪০ জন ইব্রাহিমকে সহায়তা করেন।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক, পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রিসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা