; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে দেয়াল ধসে ২ জন নিহতের ঘটনায় মামলা

10:54 pm, May 31, 2024
Spread the love

এম.জাহিদ, বরিশাল অফিস॥ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল নগরীতে ভবনের দেয়াল ধসে হোটেল মালিক এবং কর্মচারী নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় নির্মাণাধীন ভবন মালিক নুরুল ইসলাম খলিফা ও তার স্ত্রী সীমা ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। নিহত হোটেল মালিক লোকমান হাওলাদারের স্ত্রী নূর নাহার বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। বৃহস্পতিবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। আসামিরা হলেন রূপাতলী হাউজিংয়ের ৭ নম্বর রোডের ভবন মালিক নুরুল ইসলাম খলিফা ও তার স্ত্রী সীমা ইসলাম। তবে অপর একটি প্রতারণা মামলায় আগে থেকেই কারাগারে রয়েছে ভবন মালিক নুরুল ইসলাম খলিফা।

অপরদিকে ধসে পড়া ভবন নির্মাণে প্ল্যান অনুমোদন করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। তিন সদস্য বিশিষ্ট এ কমিটির প্রধান করা হয়েছে সিটি করপোরেশনের ‘খ’ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোতালেব হোসেনকে। প্ল্যান গ্রহণ করা হলেও বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণ করা হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

এর আগে গত ২৭ মে ভোররাত সাড়ে ৪টার দিকে ঝড়ের সময় প্রচন্ড বাতাসে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় লিলি পেট্রোল পাম্প সংলগ্ন নির্মাণাধীন চতুর্থ তলা ভবনের ছাদের দেয়ালের অংশ ধসে পড়ে। এ সময় ভবনের নিচে থাকা টিনশেড খাবার হোটেলের ভেতরে ঘুমিয়ে থাকা হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান দেয়াল চাপায় মারা যান।

গুরুতর আহত হন অপর হোটেল শ্রমিক সাকিব। এদের মধ্যে হোটেল শ্রমিক সাকিব বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আহত এবং নিহত সবাই পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই গ্রামের বাসিন্দা। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নুরুল ইসলাম খলিফা চারতলা ভবন নির্মাণ করতে গিয়ে আগেও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দেয়ালের অংশ ধসে পড়ায় সেই একই স্থান থেকে আগেও কয়েকটি ইট খসে পড়েছিল লোকমানের টিনসেট হোটেলে। তখন ভবন মালিককে সতর্ক করা হয়েছিল। এমনকি স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তাকে বিল্ডিং কোড মেনে নিরপদে কাজ করার অনুরোধ করা হয়।

 

কিন্তু ভবন মালিক এবং তার স্ত্রী কোনোভাবেই সেই অনুরোধের কর্ণপাত করেননি। আর তাই ভবন মালিকের অসাবধানতা এবং অবহেলার কারণেই দেয়াল ধসে হোটেলের মালিক এবং শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। এদিকে, বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন, ভবন ধসে দুজনের মৃত্যুর বিষয়টি মেয়রের দৃষ্টিতে এসেছে। তার নির্দেশে নির্মাণাধীন ভবনটির প্ল্যান রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

তদন্ত কমিটি ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখবে। নুরুল ইসলাম খলিফার স্ত্রী সীমা ইসলাম মোবাইলফোনে দাবি করেন, ‘বাড়ি সংক্রান্ত সব কাগজপত্রের বিষয়ে তার স্বামী বলতে পারবেন। তবে সিটি করপোরেশন থেকে পাঁচতলা পর্যন্ত তাদের বাড়ির প্ল্যান অনুমোদন রয়েছে বলে দাবি করেন তিনি।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা