; ;
facebook Youtube google+ twitter
×

দুই সাবেক সেনা কর্মকর্তা ও এক যুগ্মসচিবের এবি পার্টিতে যোগদান

2:39 pm, June 14, 2024
Spread the love

দেশকে দেউলিয়া করতে আওয়ামী সরকার বেপরোয়া লুটপাটনীতি চালাচ্ছে এবং তা অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। এবি পার্টিতে যোগ দেওয়া কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লে.কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন ও অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এম.এম সুলতান মাহমুদ এবি পার্টিতে যোগদান করেন। তাদের যোগদানোত্তর সংবর্ধনার আয়োজন করে দলটি। দলের আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নবাগতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর অবঃ আব্দুল ওহাব মিনার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, জননেতা বিএম নাজমুল হক ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

যোগদানকৃতদের স্বাগত জানিয়ে পার্টির আহবায়ক সোলায়মান চৌধুরী বলেন, সরকারের দুর্নীতি ও দু:শাসনের কারণে দেশের সকল প্রতিষ্ঠান আজ অকার্যকর হয়ে পড়েছে। পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের বিরাট একটা অংশ এই অনৈতিক কর্মযজ্ঞে জড়িয়ে পড়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে যারা সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক তারা বঞ্চিত, অবহেলিত ও অপমানিত হয়ে নিরুৎসাহ বোধ করছেন।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ ক্রমশ: গভীর অন্ধকারে ঢেকে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশকে দেউলিয়া করতে আওয়ামী সরকার বেপরোয়া লুটপাটনীতি চালাচ্ছে এবং তা অব্যাহত রাখার জন্য আরও নির্লজ্জ পরিকল্পনা হাতে নিয়েছে। সাবেক সেনা ও প্রশাসন কর্মকর্তাদের এবি পার্টিতে যোগদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সততা ও অভিজ্ঞতার গতিশীলতা দিয়ে রাজনীতি পুণর্গঠন করতে পারলে দেশকে নতুন করে মেরামত করা সম্ভব। মেজর (অব.) মিনার বলেন, ডামি প্রহসনমূলক সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করে এই সরকারকে চুড়ান্ত বার্তা জানিয়ে দিয়েছে। কোন বিবেকবান নাগরিক এই সরকারকে নৈতিকভাবে সমর্থন জানাতে পারেনা। তিনি বলেন সেনাবাহিনীর কর্মকর্তারা হচ্ছেন দেশ ও বিদেশে প্রশিক্ষিত শারীরিক ও মানসিকভাবে সর্বাধিক সক্ষম নেতা যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই জাতিকে নেতৃত্ব দিতে পারবেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছ থেকে দেশ আজ এই ক্রান্তিলগ্নে অনেক কিছু প্রত্যাশা করে। তিনি নবাগত নেতৃবৃন্দকে দলে স্বাগত জানান।

রাজনীতি, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা