; ;
facebook Youtube google+ twitter
×

সারা দেশে আরও ৬ দিন বৃষ্টি হবে

10:23 pm, July 1, 2024
Spread the love

সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও আছে বজ্রপাত। বজ্রসহ এ অবস্থা ৭ জুলাই পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ আরও ছয়দিন হবে বৃষ্টিপাত। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা কাজী জেবুন্নেসা সোমবার বিকালে যুগান্তরকে বলেন, এখন যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সেটি সারা দেশে ৭ জুলাই পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। ৭ জুলাইয়ের পরও চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় বেলা ১২-৩টা পর্যন্ত ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনীতে এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুরসহ কয়েকটি জেলায়ও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

 

এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

 

এর আগে রোববার আবহাওয়া অধিদপ্তর অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলকায় ভূমিধসের সতর্কতা জারি করে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা