; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে আবাসিক হোটেল থেকে নারীসহ সেনাসদস্য গ্রেপ্তার

8:30 pm, July 6, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে হাসনাইন চৌধুরী (৩৬) নামে এক সেনা সদস্যকে নারীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার ( ৬ জুলাই) সকালে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুনু সরকার অভিযান চালিয়ে নগরীর পোর্ট রোডের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করেছেন।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, নগরীর পোর্ট রোডের একটি হোটেল থেকে নারীসহ একজন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পক্ষ থেকে কোন অভিযোগ জানানো হয়নি।

 

হাসনাইন চৌধুরী ভোলা জেলার দৌলতখান উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের আমিরুল চৌধুরীর ছেলে। তিনি ল্যান্স কর্পোরাল পদে কর্মরত আছেন। কিছুদিন আগে ছুটিতে গ্রামের বাড়িতে আসেন, এরপর শনিবার সকালে এই ঘটনা ঘটে।

 

আটককৃত সেনা সদস্য হাসনাইন চৌধুরী বলেন, শামসুন নাহার পলির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। তবে তারা বিবাহিত নয়, শনিবার সকালে ওই হোটেলে একান্ত সময় কাটাতে গেলে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সেনা সদস্য হাসনাইন চৌধুরী সঙ্গে গ্রেপ্তার হওয়া ওই নারী বরিশাল নগরীর বাসিন্দা।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা