রাত ১১:১৩ ; মঙ্গলবার ; ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিএম কলেজে ছাত্রলীগের হামলা, পাল্টা ধাওয়া আন্দোলনকারীদেরও

৯:২৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪
Spread the love

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবি আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। আন্দোলনকারীরাও তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস দখলে নিয়েছে।

 

দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত ছাত্রলীগের হামলা ও আন্দোলনকারীদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

 

দুপুর ২টার পর আন্দোলনকারীরা কলেজের ক্যাম্পাস দখলে নেয়। তারা লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে অবস্থান কর‌ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

 

তবে ঘটনাস্থলে থাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম জানিয়েছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। দুই পক্ষের সংঘর্ষে আহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

 

বিএম কলেজের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, সকালে বিএম কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়।

 

পরে তারা মিছিল বের করলে বিএম কলেজ এসএম সাউদের নেতৃত্বে কথিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

 

এ খবর ছড়িয়ে পড়লে নগরীর নথুল্লাবাদ এলাকায় অবস্থান নেওয়া কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের কিছু অংশ লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে ঢোকে।

 

তারা ক্যাম্পাসে দেশিয় অস্ত্র নিয়ে অবস্থান নেওয়া কথিত ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

 

এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবা‌সে গিয়ে অবস্থান নেয়। কোটা সংস্কার আন্দোলনকারীরাও ওই হলের সামনে অবস্থান নেয়। এর কিছু সময় পর পুরো ক্যাম্পাস দখলে নেয় কোটা সংস্কারে আন্দোলনকারীরা।

 

উপায় না পেয়ে ক্যাম্পাসের আশপাশে অবস্থান নেওয়া কথিত ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

 

কথিত ছাত্রলীগ নেতা এসএম সাউদ জানান, তারা ক্যাম্পাসের অবস্থান করছিলেন। এ সময় কোটা আন্দোলনকারীরা এসে হামলা করেছে। এতে তাদের কয়েকজন আহত হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি সাউদ।

 

বিএম কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ অবস্থানে আমরা আন্দোলন শুরু করার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের হামলা করে। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তিনি জানান, আন্দোলনকারীদের মধ্যে অন্তত ৭ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

বরিশাল সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, তাদের হাসপাতালে কোনো শিক্ষার্থী চিকিৎসা নেননি। তবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!