; ;
facebook Youtube google+ twitter
×

আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাইয়ে গ্রেফতার!

1:06 pm, July 31, 2024
Spread the love

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাওয়ানোর অভিযোগে জসিম খান (৩৫) নামের এক চায়ের দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ডিউটি অফিসার সাব-ইনস্পেকটর রোজিনা আক্তার। এছাড়াও ২৪ ঘণ্টায় চারজন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক। গ্রেফতার জসিম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের মো. তোফাজ্জেল খানের ছেলে।

 

জসিমের স্বজনরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন জসিমের একটি চায়ের দোকান রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পানি খাওয়ানোর অভিযোগে জসিমকে গ্রেফতার করা হয়েছে। এ কারণে বিপাকে পড়েছে জসিমের পরিবার। তারা বলেন, জসিমের দোকানের ইনকামে পরিবারের সদস্যদের ভরণপোষণ চলে। পানি খাইয়ে গ্রেফতার হওয়ার বিষয়টি তারা ন্যক্কারজনক আখ্যায়িত করেছেন।

 

জসিমের চাচাতো ভাই রহমান বলেন, চায়ের দোকানে যে কোনো লোক পানি খেতে আসে। তাকে গ্রেফতার করা অমানবিক। কর্ণকাঠি এলাকার বাসিন্দা মনির মল্লিক বলেন, শুধু জসিম নয়, এসব ঠুনকো অভিযোগের ভিত্তিতে ৭/৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নিরীহ মানুষকে হয়রানি করছে।

 

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিনটি থানায় ৫১০০ জনকে আসামি করে সাতটি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার পর্যন্ত ১৩৪ জনকে গ্রেফতার করেছে বলে দাবি পুলিশের।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত