রাত ১:৩৪ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মুলাদীতে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

১০:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৪
Spread the love

বরিশালের মুলাদীতে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। কোটা আন্দোলনের সহিংসতার জেরধরে পুলিশের ব্যাপক ধরপাকড় এবং নেতাকর্মীদের নামে-বেনামে মামলা হওয়ায় চিহ্নিত নেতাকর্মী কেউই ঘরে থাকতে পারছেন না। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পালিয়ে থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নারী সদস্যরা।

 

ইতোমধ্যে নতুন-পুরাতন মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। পুলিশ বাদী হয়ে একটি নাশকতা মামলাও করেছে। কোটাবিরোধী আন্দোলন শুরুর পরে উপজেলায় কোনো কর্মসূচি পালন না করেও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ।

 

কোটাবিরোধী আন্দোলন শুরু হওয়ার পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল­াশি শুরু করে। এতে তৃণমূল পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

 

কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য নূরুল ইসলাম মৃধা বলেন, ২৭ জুলাই সন্ধ্যা ৭টায় মুলাদী থানা পুলিশ গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজার থেকে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামাল হোসেন অপু মোল্লাকে আটক করে। তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ ২৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে কাজিরচর ইউনিয়নের খাসেরহাট এলাকায় একটি নাশকতার ঘটনা সাজিয়ে মামলা করে। ওই মামলায় অপু মোল্লাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠায়। ওই গায়েবি মামলায় পুলিশ বিএনপি ও ছাত্রদলের ১৪ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জন আসামি করেছে। ফলে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ শতাধিক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল মালেক জানান, উপজেলায় দীর্ঘদিন ধরে জামায়াতের কার্যক্রম বন্ধ রয়েছে। এরপরেও পুলিশ খুঁজে খুঁজে জামায়াতের লোকজনকে হয়রানি করছে। বাবাকে না পেয়ে ছেলেকে আটক করছে। থানায় নেওয়া এক ভাইকে দেখতে আরেক ভাই গেলে তাকেও আটকে রেখেছে।

 

উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল­াহ বলেন, মুলাদী উপজেলায় কোটাবিরোধী কোনো মিছিল কিংবা কর্মসূচি পালন হয়নি। এরপরেও শ্রমিক দল নেতা আল আমিন রাড়ী, মো. সুমন হোসেন, পৌর যুবদল যুগ্ম আহবায়ক অপু মোল্লাসহ ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

 

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া পুলিশ কাউকে হয়রানি করছে না।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!