; ;
facebook Youtube google+ twitter
×

পিরোজপুর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেফতার

1:28 pm, September 26, 2024
Spread the love

র‌্যাব-০৮ এর অভিযানে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদার অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা।

 

তিনি জানান, গত জুলাই মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতা কমীর্রা বিভিন্ন প্রকার দেশী বিদেশী অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার উপর হামলা, মারামারি ও মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ সিকদার (৩১) শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র-জনতার উপর চড়াও হয়।

 

বিষয়টি র‌্যাব-৮ এর নজরে আসলে তাকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ছায়াতদন্ত শুরু করা হয়।

 

২৫ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে র‌্যাবের সদর কোম্পানীর একটি দল পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ সিকদারকে আটক করে। সোহাগ পিরোজপুর জেলার সদর থানার কুমারখালী গ্রামের মোঃ শাহাদাৎ সিকদারের ছেলে।

 

এসময় আসামীর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭ টি মামলা রয়েছে। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানিয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা