; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে বিএনপির মামলায় সাবেক ৯ কাউন্সিলর কারাগারে, একজনের জামিন

7:11 pm, October 1, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক /// বরিশালে বিএনপির অফিসে বিস্ফোরক দিয়ে আগুন লাগিয়ে লুটপাট ও ভাঙচুরের মামলায় আদালতে আত্মসমর্পণ করা ১০ সাবেক কাউন্সিলরের মধ্যে ৯ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অসুস্থ থাকায় একজনের জামিন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফ উদ্দিন।

কারাগারে প্রেরিত কাউন্সিলররা হলেন- সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।

বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন, মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নগরীর ১০টি ওয়ার্ডের কাউন্সিলর আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বাদী ও বিবাদীর আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে বিচারক ৯ কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

এদের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু অসুস্থ থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

তিনি ‍আরও জানান, গত ২ সেপ্টেম্বর আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এ মামলার প্রধান আসামি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতসহ ১৬ জন কারাগারে আছেন।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জন নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখযোগ্য আসামি সদ্য সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর পলাতক রয়েছেন।

বরিশাল, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা