রাত ৮:০৩ ; শনিবার ; ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বাকেরগঞ্জের সেই সন্ত্রাসী কালা মাহবুব পুলিশের হাতে গ্রেফতার

১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক/// ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকার মাহবুব আলম মোল্লা ওরফে কালা মাহবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৫ ই অক্টোবর শনিবার রাত আনুমানিক তিনটায় মাহবুব আলম মোল্লার বাসা থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জ থানার এস আই মিজান জানান,মাহবুব আলম মোল্লা ও খবির হাওলাদার নামের দুইজনকে চাদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে,বর্তমানে তারা বরিশাল জেল হাজতে আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাজার এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে মাহবুব আলম মোল্লা ওরফে কালা মাহবুব বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, মারামারি, জমি দখল সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।
বোয়ালিয়া এলাকার আসমত আলি হাওলাদার,জলিল মোল্লা,মিঠু মোল্লা সহ বেশ কয়েকজন অভিযোগ করেন মাহবুল মোল্লা জোর পূর্বক ক্ষমতা দেখিয়ে তাদের জমি দখল করে নেয়।এতদিন ভয়ে মুখ বন্ধ রাখলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে একে একে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। মাহবুব মোল্লা ওরফে কালা মাহবুব গ্রেফতার হওয়ায় অনেকেই সস্তি ফিরে পেয়েছেন,সেই সাথে প্রশাসনের কাছে মাহবুব মোল্লার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন এলাকাবাসী।

।এমনকি কয়েকদিন আগে বাকেরগঞ্জের শ্যামপুর বাজার সংলগ্ন সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্দিরে হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাহবুব আলম মোল্লার সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ্য থেকে কোন সুনিদৃষ্ট তথ্য পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত মোস্তফা জানান,মাহবুব মোল্লা ও খবির হাওলাদার কে চাদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে, তবে মন্দিরে হামলার মামলায় অজ্ঞাত আসামী করা হয়ছে। এখনো সেই মামলায় কেহ গ্রেফতার হয়নি কিংবা কারা জড়িত আছে বা মাহবুব মোল্লা জড়িত আছে কিনা সেটাও এখন পর্যন্ত বলা যাচ্ছেনা,তদন্ত চলছে বলে জানান ওসি মোস্তফা।

অনলাইন ডেস্ক, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা