সকাল ৬:২৫ ; রবিবার ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে জমি বিরোধে হামলা নারীসহ আহত-৫

৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানা যায় হস্তিশুন্ড গ্রামের ইমন বয়াতি ও তার বোন রুবি বেগমের সাথে জমি-জমা নিয়ে একই গ্রামের খোকন বয়াতী গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় ইমন বয়াতি ও তার বোন রুবি বেগমের দলিলকৃত ৬ শতাংশ জমিতে ঘর উত্তোলন করতে গেলে প্রতিপক্ষ শিরাজ বয়াতি, খোকন বয়াতি,মিজান বয়াতি,ফয়সাল বয়াতি, রাতুল বয়াতি,ফাহাত বয়াতি,মোজাম্মেলসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী মিলে হামলা চালায়।

এতে রক্তাক্ত জখম হয় সুমন বয়াতি,শিউলি বেগম,রাসেল বয়াতি,লাল মিয়া বয়াতি ও আলেয়া বেগম। আহতদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আহতরা জানান তাদের দলিলকৃত জমি জোরপূর্বক দখলের পায়তারা চালায় খোকন বয়াতি গংরা। এমনকি তারা এ জমি নিয়ে মামলা দায়ের করে। সে মামলায় আমাদের পক্ষে রায় হয়েছে। এরপরেও আমাদের দলিলকৃত জমিতে ঘর উত্তোলন করতে গেলে খোকন বয়াতি গংরা হত্যার উদ্দেশ্য আমাদের উপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন ও এএসআই জাহিদসহ পুলিশের টীম। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!