; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে যুবলীগে নেতার হামলায় শিশুসহ আহত-৩দ

8:22 pm, January 31, 2025
Spread the love

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় যুবলীগ নেতার হামলায় শিশুসহ আহত-৩। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার উত্তর সাতলা গ্রামের মোঃ তোফাজ্জল খন্দকারের ছেলে মোঃ জাকির খন্দকার(৪৩) ও তার ছেলে রিয়াদ খন্দকার(১৯) মিলে ওই এলাকার আব্দুল বারেক খন্দকারের উপর পরিকল্পিত হামলা চালায়। এর প্রতিবাদ করলে তার স্ত্রী আজিমন বেগম ও নাতনী নাবালিকা ফাতেমা আক্তারকেও মারধর করে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আহত আব্দুল বারেক খন্দকার বাদী হয়ে অভিযুক্ত জাকির খন্দকার ও তার ছেলে রিয়াজ খন্দকারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আহত বারেক খন্দকার জানান মাছের ঘেরের লীজের সকল শরীকের ৬০ হাজার টাকা জাকির খন্দকার আত্মসাৎ করে। এর প্রতিবাদ করলে আমাকে ও আমার স্ত্রী ও নাতনিকে মারধর করে এবং ধারালো অস্ত্র রামদা নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্য আঘাত করার জন্য তেড়ে আসে। স্থানীয়দের সহায়তায় অল্পের জন্যে প্রানে বেঁচে যাই।

তিনি আরো বলেন জাকির খন্দকার এলাকায় মাদক,জুয়া,হামলাসহ একাধিক কূ-কর্মের সাথে জড়িত রয়েছে। সে এলাকায় মূর্তীয়মান আতঙ্ক। আহত বারেক খন্দকারের স্ত্রী আজিমন বেগম জানান আমার স্বামী বায়তুল কারার জামে মসজিদের কোষাধ্যক্ষ আমার স্বামীকে মারধর করে মসজিদের ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসী জাকির খন্দকার। তার ঘরে রামদা,চাপাতিসহ বিভিন্ন অস্ত্র আছে। অভিযুক্ত জাকির খন্দকার বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারী যুবলীগ নেতা জাকির খন্দকারকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার ও এলাকাবাসী।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা