; ;
facebook Youtube google+ twitter
×

আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

4:29 pm, February 2, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উজিরপুর বাজার থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, আনোয়ার হোসেন, সদস্য আঃ হালিম হাওলাদার,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,যুগ্ম আহবায়ক সোহেল সিকদার,উপজেলা যুবদল নেতা মোঃ শাহাদুজ্জামান কমরেড, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার,সদস্য সচিব মোঃ জুম্মান সিকদার মোতালেব, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ,পৌর বিএনপির মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী,সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা,সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় বিএনপির নেতাকর্মীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সভায় পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এছাড়া বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পৌর বিএনপিসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত