; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে পশ্চিম ভরসাকাঠী যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক- মুফতি আমির হামজা

10:14 pm, February 4, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পশ্চিম ভরসাকাঠী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ব্যপক আয়োজনে ২য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পশ্চিম ভরসাকাঠী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দেলোয়ার সরদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আমির হামজা(কুষ্টিয়া)।

বিশেষ আলোচক হিসেবে ওয়াজ নসিহত করেন ইনচার্জ মিডিয়াসেল ইসলামিক ফাউন্ডেশন,ধর্ম মন্ত্রনালয় ও ধর্মীয় উপস্থাপক একুশে টিভি শায়েখ ড.ফখরুল আশেকী। উপস্থাপনায় ছিলেন ক্বারী ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ (ঢাকা),উপস্থাপক রেডিও ৭১.৯৮.৪ এফএম ঢাকা। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।

বক্তৃতা করেন বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগলু। এছাড়াও তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ মুসল্লী।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা