; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে ব্যাপক আয়োজনে মেজর এম এ জলিল এর ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন

4:06 pm, February 13, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে মেজর এম এ জলিল এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় উজিরপুর মেজর এম এ জলিল এর স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ৯ টার দিকে উজিরপুর মেজর এম এ জলিল নূরানি ও হাফেজি মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল ও মেজর এম এ জলিল এর জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ডাঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ও মোঃ আলী হোসেন সিকদার রুপকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর সুযোগ্য জেষ্ঠ্য কন্যা ব্যারিস্টার সারাহ জলিল।

 

উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাষ্টার), উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন,মোঃ হেমায়েত উদ্দিন খলিফা,সাবেক কাউন্সিলর আঃ হাকিম সিকদার,অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, আয়নাল হক, মোঃ হাবিবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহির উদ্দিন জহির,বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা মোঃ মামুন সিকদার,উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ সোহাগ হাওলাদার, মোঃ খলিলুর রহমান, মেজর এম এ জলিল মাদ্রাসার শিক্ষক আঃ হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ব্যারিস্টার সারাহ জলিল তার বাবার স্মৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা কালীন সময়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা