; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে প্রধান শিক্ষক কর্তৃক হত্যার উদ্দেশ্যে কলেজ ছাত্র ও তার মায়ের উপর দফায় দফায় হামলা

7:31 pm, March 14, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গড়িয়াগাভা গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে কলেজ ছাত্র ও তার মায়ের উপর পরিকল্পিত দফায় দফায় হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত সুত্রে জানা যায় ১৩ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গরিয়াগাভা গ্রামের সেলিম হাওলাদারের পুকুরের পাশে জমিতে ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) মিজানুর রহমান হাওলাদার নেট জাল দিয়ে বেড়া দিয়ে দখলের পায়তারা চালায়।

এসময় সেলিম হাওলাদারের ছেলে কলেজ ছাত্র মোঃ রাহাত হাওলাদার প্রতিবাদ করলে তাকে মিজানুর রহমান ও তার স্ত্রী মিলে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও একদিন পরেই পুনরায় মিজানুর রহমান হাওলাদার ও তার স্ত্রী মিলে কলেজ ছাত্র রাহাত হাওলাদারের মা মেরিনা বেগমকেও পিটিয়ে সংজ্ঞাহীন করে ফেলেছে। আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মা ও ছেলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের দোসর দাঙ্গাবাজ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার ও তার স্ত্রী মিলে

আমাদের স্ব-পরিবারকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে দফায় দফায় কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় উজিরপুর মডেল থানার এসআই তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার ও এলাকাবাসী।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা