; ;
facebook Youtube google+ twitter
×

বজ্রপাতে নয় জেলায় শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু

2:28 am, April 29, 2025
Spread the love

দেশের নয় জেলায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

 

রোববার রাত ও সোমবার বজ্রপাতে কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় চারজন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন ও কটিয়াদীতে চারজন, নেত্রকোনার কলমাকান্দা ও মদনে দুইজন এবং হবিগঞ্জের বানিয়াচং, চাঁদপুরের কচুয়া, মৌলভীবাজারের বড়লেখা, শরীয়তপুরের ভেদরগঞ্জ, যশোরের শার্শা ও মাদারীপুরের রাজৈর উপজেলায় একজন করে মারা গেছেন। এছাড়া শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর।

 

কুমিল্লা ও মুরাদনগর: বজ্রপাতে বরুড়ার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে দুই শিক্ষার্থী এবং মুরাদনগরের কোরবানপুর গ্রামে দুজন কৃষক মারা গেছেন। সোমবারের বজ্রপাতে আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন ও বিলাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ, মুরাদনগরের কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে জুয়েল ভূঁইয়া ও মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ।

 

মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। তারা উভয়ই ষষ্ঠ শ্রেণিতে পড়ত। এছাড়া ধান কাটার সময় বজ্রপাতে মারা যান ওই দুই কৃষক। কোরবানপুর গ্রামের ঘটনায় আরও তিনজন আহত হয়ে শ্রবণশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।

 

কিশোরগঞ্জ ও কটিয়াদী: বজ্রপাতে নিহতরা হলেন অষ্টগ্রাম উপজেলার হালালপুর গ্রামের কৃষক ইন্দ্রজিৎ দাস, খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া, মিঠামইন উপজেলার রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম এবং কটিয়াদীর ধনকিপাড়া গ্রামের জেলে শাহজাহান।

 

সোমবার বজ্রপাতে ধান কাটার সময় হাওড়ে ইন্দ্রজিৎ, নদীতে মাছ ধরার সময় স্বাধীন, ধানের খড় ঢাকতে গিয়ে ফুলেছা এবং মাছ ধরতে গিয়ে শাহজাহানের মৃত্যু হয়। এছাড়া উজানের পাহাড়ি ঢলে অকাল বন্যা ও ব্যাপক বজ্রপাতের আশঙ্কায় কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের মসজিদগুলোর মাইকে কৃষকদের আগেভাগে ধান কাটতে বলা হচ্ছে। কৃষি বিভাগের নির্দেশে সোমবার ইমামরা মসজিদের মাইকে বোরো ফসল ৭০ থেকে ৮০ ভাগ পাকতেই কেটে ঘরে তোলার আহ্বান জানান।

 

নেত্রকোনা ও মদন: কলমাকান্দায় নিহত দিদারুল ইসলাম স্থানীয় একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। রোববার রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের ধনুন্দ গ্রামে বজ্রপাতে তার মৃত্যু হয়। মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মদন উপজেলার তিয়শ্রী গ্রামের ছালাম মিয়ার ছেলে শিক্ষার্থী আরাফাতের মৃত্যু হয়। সোমবার তিয়শ্রী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

 

বড়লেখা (মৌলভীবাজার): ধান কাটার সময় বজ্রপাতে মাখন রবি দাস নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাখন ওই ইউনিয়নের অহিদাবাদ চা বাগানের মৃত শংকুরা রবি দাসের ছেলে।

 

হবিগঞ্জ: ধান কাটার সময় নিহত কৃষক দূর্বাসা দাস বানিয়াচংয়ের আড়িয়ামুগুর গ্রামের কালাবাসী দাসের ছেলে। সোমবার আড়িয়ামুগুর গ্রামে বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই ভূষণ দাস ও বোন সুধন্য দাস। এছাড়াও বজ্রপাতে আহত হয়েছে একই উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের শিশু ছেলে বায়েজিদ মিয়া।

 

কচুয়া (চাঁদপুর): ধান আনতে যাওয়ার পথে বজ্রপাতে চাঁদপুরের কচুয়ার নাহারা গ্রামের বিশখা রানী সরকারের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের হরিপদ সরকারের স্ত্রী। সোমবার নাহারা গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

 

ভেদরগঞ্জ (শরীয়তপুর): গরুর ঘাস আনতে বিলে গিয়ে বজ্রপাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেপারীকান্দি গ্রামের সেফালী বেগমের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ছোরহাব বেপারীর স্ত্রী। সোমবার বেপারীকান্দি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

 

যশোর ও বেনাপোল: ধানের গাদা দেওয়ার সময় বজ্রপাতে যশোরের শার্শা উপজেলার বেড়ি নারায়ণপুর গ্রামের কৃষক আমির হোসেনের মৃত্যু হয়েছে। সোমবার ওই গ্রামে দুর্ঘটনাটি ঘটে। এছাড়া একই দিন যশোরে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চৌগাছা, সদর ও বাঘারপাড়া উপজেলায় সবেচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, মাঠে ৭০ থেকে ৮০ ভাগ ধানের ক্ষতি হয়েছে। এ বছর ১ লাখ ৫৭ হজার ৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। এখন পর্যন্ত ৫১ শতাংশ জমির ধান কাটা হয়েছে। ধানের খেত থেকে পানি বের করার পরামর্শ দিচ্ছি।

 

টেকেরহাট (মাদারীপুর): ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের কৃষক কাজল বাড়ৈ মারা গেছেন। সোমবার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অনলাইন ডেস্ক, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা