; ;
facebook Youtube google+ twitter
×

দেশের পরিসংখ্যানগুলো ভুলে ভরা – বাণিজ্য উপদেষ্টা

3:35 am, May 6, 2025
Spread the love

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, দেশের পরিসংখ্যানগুলো ভুলে ভরা। বিগত সময়ে সফলতা দেখানোর জন্য পণ্যের উৎপাদন বেশি দেখানো হয়েছে। এসব ভুল পরিসংখ্যানে মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের তৃতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর দেশে আলু উৎপাদন ছিল এক কোটি টনের বেশি। কিন্তু সেই আলুর দাম আবার ৯০ টাকা কেজির ওপরে উঠেছিল। হঠাৎ পরিসংখ্যান মিলছে না। তথ্য-উপাত্ত ঠিক না থাকায় মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে, যা সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত করে ফেলছে। কবে দেশের এই পরিসংখ্যান ঠিক হবে তা আমার জানা নেই। কারণ এটা আমার আওতায় নেই।

 

এ অধিবেশনে শিরোনাম ছিল ‘খাদ্যের বাজার, সরবরাহ ও দেশজ সক্ষমতা’। এতে সম্মানিত অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

 

এ সময় মোস্তফা কামাল বলেন, আমাদের উৎপাদনের পাশাপাশি খাদ্য সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা জরুরি। জাহেদুল হাসান বলেন, অনেক ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে পোল্ট্রি খাতকে অস্থিতিশীল করা হচ্ছে। এ খাতে সিন্ডিকেটের কথা বলা হলেও বাস্তবে সেটা নেই। সরকারকে এ বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

অনলাইন ডেস্ক, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা