রাত ২:০৬ ; শুক্রবার ; ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

"দূর্ণীতির সাতকাহন" এ যেন আবুল হাসানাত আব্দুল্লাহ'র কপি উজিরপুরে সাবেক মেয়র গিয়াসের অট্টালিকা

৫:৩৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
Spread the love

উজিরপুর প্রতিনিধিঃ দক্ষিণ বঙ্গের আওয়ামীলীগের গডফাদার স্বৈরাচার হাসিনার নিকটতম আত্মীয় সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র হাত ধরে উজিরপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগের দোসর গিয়াস উদ্দিন বেপারী দূর্নীতি ও অনিয়মের শীর্ষে থাকা এই নেতা গড়েছেন আলিসান বাড়িসহ অডেল সম্পদ। যেন দূর্ণীতির সাতকাহন। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বিনা ভোটের বরিশাল জেলার উজিরপুর পৌরসভার মেয়র আওয়ামীলীগের দোসর গিয়াস বেপারী ক্ষমতার দাপটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বানিজ্য,মেম্বার নির্বাচনে বানিজ্য,চাঁদাবাজি,অন্যের জমি দখল,অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের শেল্টারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে কোটি কোটি কোটি হাতিয়ে নিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছেন।

 

তৎকালীন সময়ে তার ভয়ে মুখ খুলতে সাহস পায়নি কেউ। এককথায় পুড়ো উজিরপুর তার কাছে জিম্মি ছিলো। এমনকি ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহনে আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। এরপর লাপাত্তা হয় আবুল হাসানাত আব্দুল্লাহর সহযোগী গিয়াস উদ্দিন বেপারী। এদিকে গিয়াস উদ্দিন বেপারী সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ,নিয়োগ বানিজ্য,চাঁদাবাজিসহ বিভিন্ন দূর্ণীতির মাধ্যমে কোটি কোটি আত্মসাৎ এর অভিযোগে ইতিমধ্যে তার বিরুদ্ধে সম্পদের খোঁজে দুদক কার্যক্রম শুরু করেছে। এছাড়া এখনো দাপটের সহিত তার সহধর্মিণী উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজে চাকরি করায় ক্ষুব্ধ উজিরপুরবাসী। বিএনপির একাধিক নেতাকর্মীরা অভিযোগ করে বলেন স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বামরাইলে গিয়াস বেপারীর নের্তৃত্বে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের করে হয়রানি করে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমনি আবুল হাসানাত আব্দুল্লাহর পায়ের ধুলো নিতে হুমড়ি খেতো। তেমনি উজিরপুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক মেয়র আবুল হাসানাত আব্দুল্লাহর সহযোগী উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস বেপারীর পায়ের ধুলো নিতে প্রতিনিয়ত তার বাসভবনে হুমড়ী খেতো। তাই সে আবুল হাসানাত আব্দুল্লাহর কপি নামে পরিচিত হয়। অভিযুক্ত গিয়াস বেপারী পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে আওয়ামী লীগের দোসর দূর্নীতিবাজ গিয়াস বেপারীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে বর্তমান সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন সাধারণ জনগণ।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!