; ;
facebook Youtube google+ twitter
×

ইসলামী ছাত্রশিবির সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রতিষ্ঠান : হামিদুর রহমান আযাদ

12:26 am, June 10, 2025
Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশে সুনাগরিক ও সৎ নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবিরের কর্মীরাই আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।

সোমবার ইসলামী ছাত্রশিবির মহেশখালী উপজেলা উত্তর ও দক্ষিণের সাবেক ও বর্তমান দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

হামিদুর রহমান আযাদ বলেন, ইসলমাী ছাত্রশিবির সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবর্তে তরুণ ছাত্রদের মাঝে জ্ঞানচর্চা, মেধা বিকাশ, দক্ষতা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ নাগরিক তৈরির কাজ করে।

দেশে সুনাগরিক তৈরি করে বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শিবিরের কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, চাঁদাবাজি, শোষণ ও রাষ্ট্রীয় সম্পদ ভাগাভাগির রাজনীতি করে না। মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

 

জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানি করে এ দেশে কারো রাজনীতি করার সুযোগ নেই।

জুলাই বিপ্লব কখনো বৃথা যেতে পারে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই সনদ সম্পন্ন করে ঘোষিত রোড ম্যাপ অনুসারে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের আহ্বান জানান।

তিনি বলেন, বিগত ৫৪ বছরের শাসনামলে জাতিকে দুর্নীতি, বঞ্চনা ও শোষণের শিকার হতে হয়েছে। এই সমাজ অপসংস্কৃতি, চাঁদাবাজ ও দখলবাজদের কবলে।

 

এই গুণধর সমাজ পরিবর্তন করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। সমাজ থেকে কুসংস্কার ও অপরাজনীতি দূর করে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

ইসলামী ছাত্র শিবির মহেশখালী উপজেলা দক্ষিণের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে উত্তরের সভাপতি আবু রাইহানের সঞ্চালনায় হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের প্রাক্তন ও বর্তমানদের নিয়ে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোছাইন, মহেশখালী উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা শহিদুল ইমরান, বোরহান উদ্দিন খান, মো. আমান উল্লাহ, শিবিরের সাবেক জেলা সভাপতি আজিজুল হক, উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি আব্দুর রহিম, মো. আলমগীর, কুতুবউদ্দিন, আব্দুল খালেকসহ শিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা