; ;
facebook Youtube google+ twitter
×

সোহাগ হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

1:55 am, July 12, 2025
Spread the love

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা। এসময় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা।

 

শুক্রবার (১১ জুলাই) রাত ১১টায় বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ ছাড়ার পর রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

জানা যায়, রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রায় পাঁচশ ছাত্রের অংশগ্রহণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঁশপট্টি এলাকা থেকে মিছিল বের করে। পরে তা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে প্রথমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ মুখী লেন বন্ধ করে। পরবর্তীতে ঢাকামুখী লেন বন্ধ করে অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় ছাত্ররা বলেন, গত ৯ মাসে সারা দেশ প্রায় ১০০ হত্যাকাণ্ড ঘটেছে। তার বিচার না হওয়ায় ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার নারকীয় ঘটনার জন্ম দিয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে সামনে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্ররা।

 

মিছিলে অংশগ্রহণকারী আকাশ জানান, ব্যবসায়ী হত্যার বিচার চাইতে আমরা রাজপথে নেমে এসেছি। বিচার হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চলবে।

 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ছাত্ররা মহাসড়ক থেকে সরে যাওয়ার পর রাত ১২টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অনলাইন ডেস্ক, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা