; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে মান্নাকে অস্ত্র ঠেকাতে গিয়ে কাউন্সিলর মর্তুজা পুলিশ হেফাজতে!

9:09 am, September 3, 2023
Spread the love

বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর মর্তুজা আবেদিনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীরর সহকারী কমিশনার ভূমি অফিসের সামনে থেকে স্থানীয় জনতা অস্ত্রসহ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বরিশাল মহানগর শ্রমিক লীগের সম্পাদক রইজউদ্দিন মান্না অভিযোগ করেন, ‘আমি পারিবারিক জমি সংক্রান্ত কাজে সহকারী কমিশনার ভূমি অফিসে গিয়েছিলাম। কাজ শেষে বেরিয়ে আসতেই মতুর্জা আবেদিন আমাকে গালি দিতে শুরু করে। আমি প্রতিবাদ করলে হঠাৎ পিস্তল বের করে গুলি করতে উদ্যত হয়। আমার চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এসে তাকে ধরে এবং পুলিশের হাতে তুলে দেয়।’

ঘটনার সময় উপস্থিত ছিলেন অটোরিকশাচালক সুমন। তিনি জানান আমরা ২ জনকে দৌড়ে আসতে দেখি। এ সময় মর্তুজার হাতে অস্ত্র ছিল।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ইনস্পেকটর সফিক জানান, ‘মর্তুজার হাতে অস্ত্র ছিল। ওনারা একটি অটোরিকশার ভেতরে ঢুকে পড়লে স্থানীয় জনতা অস্ত্রসহ মর্তুজাকে ধরে ফেলে এবং থানায় জানায়।’

এ ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার সহকারী কমিশনার ফজলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। আশে পাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হবে।’

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত