রাত ৮:১৬ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নেটে আপত্তিকর ছবি প্রকাশ, সাবেক প্রেমিককে ১২০ কোটি ডলার জরিমানা

১২:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
Spread the love

ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের। সেখানে একটি আদালত রিভেঞ্জ পর্নের ভিকটিম হিসেবে এক নারীকে ১২০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার কোটি টাকারও বেশি) দিতে তার সাবেক প্রেমিককে নির্দেশ দিয়েছেন। আদালতে এ সম্পর্কিত নথিপত্রে ওই নারীর নাম শুধু ‘ডিএল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ২০২২ সালে তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।’রিভেঞ্জ পর্ন’ বা প্রতিশোধমূলক পর্ন হচ্ছে যৌন মিলনের ভিডিও বা ছবি অনুমতি ছাড়াই অনলাইনে প্রকাশ করা। যার মূল উদ্দেশ্য হচ্ছে, সঙ্গীকে বেকায়দায় ফেলা। অভিযোগ ছিল, তাদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই ব্যক্তি তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অনলাইনে প্রকাশ করে তাকে জনসমক্ষে লজ্জায় ফেলে দেন।

ওই নারীর আইনজীবী বলছেন, ‘ছবিভিত্তিক যৌন হয়রানির’ শিকার ওই নারীর জন্য আদালতের রায় একটি জয়।’ মামলার লিড ট্রায়াল আইনজীবী ব্রাডফোর্ড গিলডে বলেছেন, ‘ওই নারীর যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এ রায় সেটি ফিরিয়ে আনতে সহায়তা করবে। ’

আইনজীবীরা শুরুতে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন। গিলডে বলেন, ‘আমরা আশা করি ক্ষতিপূরণের অঙ্কটি একটি বার্তা দেবে এবং এটি অন্যদের এ ধরনের ঘৃণ্য কাজে জড়িত হওয়া থেকে প্রতিরোধ করবে। ’আদালতের তথ্য-প্রমাণ অনুসারে, ওই নারী ও তার সাবেক প্রেমিকের মধ্যে সম্পর্ক শুরু হয়েছিল ২০১৬ সালে।তখন ওই নারী তার ব্যক্তিগত কিছু ছবি প্রেমিকের সঙ্গে শেয়ার করেন। কিন্তু ২০২১ সালে তাদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এমনকি ওই নারীর অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটেও তিনি এগুলো তুলে দেন।

সূত্র : বিবিসি।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!