রাত ৮:১৩ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পাথরঘাটায় পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

১:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
Spread the love

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর সংযোগ খাল কাকচিড়া-মুচিঘাটা থেকে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে রায়হানপুর ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়।

পরে ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম পাথরঘাটা থানায় জানালে বেলা ১১টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা মৃত ব্যক্তিকে চিনতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, মরদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়লে তার ভাই ও পুত্রবধূ এসে মরদেহ শনাক্ত করে। নজরুল ইসলাম বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামের মৃত কাছেম আলীর ছেলে।

তিনি আরও বলেন, নজরুল ইসলাম ৫-৬ বছর যাবৎ মানসিক প্রতিবন্ধী হয়ে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে, সকাল ১০টায় পাথরঘাটার পরিত্যক্ত হাসপাতাল ভবনের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত এক নারীর (৭০) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। পাথরঘাটার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এবং পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচে রাত্রিযাপন করতেন। দুটি ঘটনায় পাথরঘাটা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!