সন্ধ্যা ৭:০৭ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩
Spread the love

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। সোমবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর দাশপাড়া গ্রামের মৌলভী বাড়িতে এঘটনা ঘটে। নিহতের নাম মোঃ রুহুল আমিন (৪৭)। তার বাবার নাম হাফেজ মৌলভী।

জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাই মোঃ রুহুল আমিন (৫২) ও মোঃ রেজাউল করিম (৪২) মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে একাধিক বার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। ঘটনার দিন সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে এনিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করে। এতে ছোট ভাই রেজাউলের ধারালো অস্ত্রের কোপের বড় ভাই রুহুল আমিন গুরুতর জখম হয়।

উভয়ের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে রেজাউলের বোনের ছেলে রুবেল আসলে রেজাউল তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রুহুল আমিনকে মৃত ঘোষনা করেন। আশংঙ্কা জনক অবস্থায় রুবেলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: দিবা দেবনাথ বলেন, নিহতের বুকের একাধিক স্থানে গুরুতর জখম হয়। এতে ফুসফুস ক্ষত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয়, বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!