বিকাল ৪:৩৬ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে ৫ দিন ধরে আটকে রেখে ধর্ষণ

৬:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০২৫
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে ৫ দিন ধরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছে এক বখাটে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের জয়দেব বাড়ৈর মেয়ে কালবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে কাউয়ারেখা গ্রামের হরলাল হালদারের ছেলে তপন হালদার গত বুধবার স্কুলে যাওয়ার সময় বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তুলে নিয়ে যায় এবং ৫ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করে।

ছাত্রীর পিতা জয়দেব বাড়ৈ জানান এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছি। তবে মেম্বার নরেন্দ্র নাথ বিষয়টি মিমাংসার চেষ্টা করছে। অভিযুক্ত তপন হালদারের চাচা রঙলাল হালদার জানান বাদী ও বিবাদী পাশাপাশি গ্রামের লোক বিধায় মামলা হওয়ার পরেও মেম্বার নরেন্দ্র নাথ বিষয়টি মিমাংসার চেষ্টা চালাচ্ছে। অভিযুক্ত পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযুক্ত’র পিতা হরলাল হালদার জানান তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

তাই তারা উভয়ের সম্মতিতে লাপাত্তা হয়েছিল। ৫ দিন পরে মেম্বার নরেন্দ্র নাথ এর সহায়তায় মেয়েকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযুক্ত’র বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষা নিরিক্ষার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।মিমাংসার কোন সুযোগ নেই।এদিকে অভিযুক্তকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!