রাত ৩:৩৯ ; শুক্রবার ; ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কারো শক্তি নেই পরাজিত করার-আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

৭:১১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
Spread the love

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কারো শক্তি নেই পরাজিত করার। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

কারণ, স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ব্যাহত হবার পাশাপাশি বাংলা ভাই সৃষ্টি হবে, জঙ্গিবাদ সৃষ্টি হবে। ওরা আবার ২০০১ সালের মতো আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করবে। বাড়ির গাছ, ঘের-পুকুরের মাছ, গোয়ালের গরু লুট করে নিয়ে যাবে। তিনি আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র আমদানী করে তাদের নির্বাচিত করলে সাধারণ মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউশন মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী পদমর্যাদায় আবুল হাসানাত আব্দুল্লাহ আওয়ামী লীগ সরকারের সময়কার দেশের সার্বিক উন্নয়ন তথা দক্ষিণাঞ্চলের উন্নয়নের চিত্র তুলে ধরে দেশ সেবায় শেখ হাসিনাকে আবার সুযোগ দেয়ার জন্য আহবান করেছেন।

বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, অহিদ আল মামুন লাভলু, রিপন রাঢ়ী প্রমুখ।

 

বরিশাল, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!