নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ উপলক্ষে পরিচালিত এক অভিযানে হোটেল স্বাগতম থেকে ৪ নারীসহ হোটেলটির পরিচালক শিপন ও ম্যানেজার মজিবরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহিরের নেতৃত্বে এএসআই আমিনুল ইসলাম ও এএসআই কাইয়ুমের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেল থেকে সন্দেহভাজন অবস্থায় ৪ নারীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই হোটেলের পরিচালক ও ম্যানেজারকে আটক করা হয়।
অভিযানে কনডম ও যৌনউত্তেজক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মানবপাচার সংক্রান্ত কার্যকলাপের অভিযোগ পাওয়া যাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে এসআই মিহির জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মোট ৪ নারী ও ২ পুরুষকে আটক করা হয়েছে।
বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, হোম


