নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোতোয়ালি মডেল থানা এলাকার সংলগ্ন মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি থানাধীন আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, অত্যন্ত দক্ষ ও চৌকস কর্মকর্তা এসআই রেজা-র সফল নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের এক অভিযানে আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজা জানতে পারেন যে, কসাইবাড়ির পোল এলাকায় এক মাদক বিক্রেতা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে তার নেতৃত্বে পুলিশ ফাঁড়ির একটি টিম তাৎক্ষণিক সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে এসআই রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঘেরাও করে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সোহেল হাওলাদার বরিশাল কাউনিয়া থানার ০৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর (মসজিদ রোড) এলাকার মৃত কাশেম হাওলাদার ও মোসাঃ জাহানারা বেগমের ছেলে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজা জানান, মাদক নির্মূলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।” মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনলাইন ডেস্ক, বরিশাল, শিরোনাম, হোম



