সকাল ১১:৫১ ; শনিবার ; ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নলছিটিতে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩
Spread the love

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে একই পরিবারের চার সদস্যকে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বার্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মালিপুর গ্রামের আলি আজগর তালুকদারের বাড়িতে লুটপাটের এ ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশিরা ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধারের করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আলি আজগরের পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে তাদের উঠতে দেরি দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন।

কিন্তু তারা সাড়া না দেয়ায় প্রতিবেশিরা অসুস্থ অবস্থায় আলি আজগর (৪২), তার স্ত্রী রোকসানা বেগম (৩২), মেয়ে মুনিয়া (১৫) ও মারিয়াকে (১০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সর্বস্ব হারিয়ে এখন আর্তনাদ করছে ওই পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ সবকিছু লুটপাট করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিত মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। মুনিয়া ও মারিয়া নামে গুরুত্বর অসুস্থ দুজনকে ভর্তি করা হয়েছে।

বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

ঝালকাঠী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!